পদ্মবিলা প্রতিনিধি
বিশ্ব যুব দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় যুবকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সদস্য আব্দুর রউফ, শংকরচন্দ্র ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও চুয়াডাঙ্গা সদর থানা প্রচার সম্পাদক মামুন হাওলাদার এবং পদ্মবিলা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াতে ইসলামী যুব বিভাগের পদ্মবিলা ইউনিয়ন সভাপতি মাসুম রানা।
এ ছাড়া সরোজগঞ্জ বাজার শাখার সভাপতি ও আইবিডব্লিউএফের থানা সভাপতি মাসুম বিল্লাহ হাওলাদার, শংকরচন্দ্র ইউনিয়ন আমির আসাদুল হক, কুতুবপুর ইউনিয়ন আমির মাওলানা খবির উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন সেক্রেটারি মহরম মুন্সী, শংকরচন্দ্র ইউনিয়ন সেক্রেটারি মোহন মিয়া, সরোজগঞ্জ বাজার শাখার অর্থ সম্পাদক আমিরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, বাজার শাখার প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন ও কুতুবপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে সরোজগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে বাজার এলাকায় জনসাধারণের মধ্যে বিভিন্ন প্রজাতির ৪০০ গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পরিবেশ রক্ষা, সবুজায়ন ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাশাপাশি বাজার ও জনবহুল এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা যুবসমাজকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পরে বিশ্ব যুব দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সরোজগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিশ্ব যুব দিবসে সরোজগঞ্জ বাজারে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান



