জীবননগর ও মহেশপুর সীমান্ত থেকে মালিকবিহীন ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করে।
৫৮-বিজিবি জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭০/৬-এস এর নিকট মাধবখালী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিযে আসামীবিহীন ভারতীয় ১৭২ বোতল নেশা জাতীয় সিরাপ (ঊংশঁভ ঝুৎঁভ) উদ্ধার করা হয়। একই দিন রাত ১টার দিকে মহেশপুর উপজেলার মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২/২৫-আর এর কাছে মাটিলা গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫০ পিস ভারতীয় ঔষধ আটক করা হয়। 

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।