স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার নবাগত জেলা শিক্ষা অফিসার মো: আনিসুর রহমানকে বাংলাদেশ শারীরিক শিক্ষার শিক্ষক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুর ২ টায় চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে সমিতির নেতৃবৃন্দ এই শুভেচ্ছা প্রদান করেন। এ নবাগত জেলা শিক্ষা অফিসারের সাথে পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতকালে চুয়াডাঙ্গা জেলার সার্বিক ক্রীড়া উন্নয়ন, প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, নতুনকুঁড়ি স্পোর্টস এবং বিভিন্ন প্রতিযোগিতায় মানসম্মত পুরস্কার প্রদান নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শারীরিক শিক্ষার শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিক ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম (ইসলাম রকিব)। এছাড়া আরও উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ হাফিজুর রহমান , সদস্য হামিদুল হক, মহসিন কামাল, রফিকুল ইসলাম অয়েল চাঁদ, ইব্রাহিম হোসেন, আব্দুল খালেক, আহসান হাবীব হাসান, রেবেকা সুলতানা, দিলরুবা খুকু, বিলকিচ নাহার, রিপা শাহরিয়ার, আইরিন ইসলাম ও বিপ্লব হোসেন প্রমুখ
চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমানকে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা



