অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলেন চুয়াডাঙ্গার ক্রিকেটার আফিফ জামান শান

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন চুয়াডাঙ্গার উদীয়মান ক্রিকেটার আফিফ জামান শান। প্রাথমিক স্কোয়াডের ৪৫ জন ক্রিকেটারের মধ্য থেকে অসাধারণ পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তিনি শীর্ষ ৩০ জনের তালিকায় নিজের স্থান নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি অফিসিয়াল সূত্রে জানা গেছে, আফিফ জামান শান মূলত একজন অনূর্ধ্ব-১৯ পেস বোলিং অলরাউন্ডার। গতিময় বোলিংয়ের পাশাপাশি লোয়ার-অর্ডারে কার্যকরী ব্যাটিং করতে পারায় দলে তাকে একজন জেনুইন অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার বাবা রাশেদুজ্জামান তুষারও একসময় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে দাপটের সাথে ক্রিকেট খেলেছেন। সেই ক্রিকেটের রক্তের প্রবাহমান ধারাবাহিকতায় তারই সন্তান জামান খান অনেকটাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাইপলাইনে চলে গেছে। মুন্সিগঞ্জ বাজার পাড়ার গৃহিণী তাহমিনা খাতুন তার ছেলে শানের জন্য  দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, শান চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ‘মুন্সিগঞ্জ ক্রিকেট একাডেমি’-র ক্ষুদে ক্রিকেটার। একাডেমিটির সুযোগ-সুবিধা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমেই শানের এই প্রতিভা বিকশিত হয়েছে। শানের এই দুর্দান্ত সাফল্যে একাডেমির পরিচালক ও চুয়াডাঙ্গার স্থানীয় ক্রিকেট অঙ্গনে আনন্দের বন্যা বইছে। একাডেমির প্রেসিডেন্ট সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, চুয়াডাঙ্গা লাইটিঙ্গেল  ক্রিকেট একাডেমির কোচ -পরিচালক ইসলাম রকিব, শানের হাতে খড়ি দেওয়া ক্রিকেট কোচ রফিকুল ইসলাম রিপন,  আফিফ জামান শানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা  জানিয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।