চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা রেলবাজারস্থ ইউনিয়ন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়নের সদ্য প্রয়াত লাইন সম্পাদক কায়েসের শূন্য পদে ইমরান শেখকে নতুন করে পদায়ন করা হয়েছে।
ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদের  সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আরিফ শেখ, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক বাপ্পি রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রকিব, প্রচার ও দপ্তর সম্পাদক আজগর আলী মুন্না। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য রাজিব হোসেন, আতাউল  শেখ, মতিয়ার রহমান মতি, আ: রাজ্জাক প্রমুখ। উল্লেখ্য, খুলনা ৯৫৭/৯২ রেজিস্ট্রেশনপ্রাপ্ত এই সংগঠনটি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।