চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে শেখ রেজাউল করিমের যোগদান

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে শেখ রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। গতকাল রবিবার বিদ্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তার এই যোগদান উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক এবং বিদ্যালয়ের সভাপতি লুৎফুন নাহার নবনিযুক্ত প্রধান শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সাথে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকেও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শেখ রেজাউল করিম বরগুনা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। এরপর তিনি খুলনা  ইকবাল নগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও খুলনা জেলা  স্কুলে সহকারী শিক্ষক শিক্ষক হিসেবে দীর্ঘ ২৪ বছর অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি পেশাজীবী সংগঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক (২০০৯-২০১২) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি একই সংগঠনের সভাপতি (২০১২-২০১৮) নির্বাচিত হয়ে শিক্ষকদের অধিকার আদায়ে নেতৃত্ব দেন। এছাড়া শিক্ষাগত মান উন্নয়নে তিনি ২০০৩ সালে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া থেকে ‘এসবিএ’ (ঝইঅ) প্রশিক্ষণ গ্রহণ করেন। তাঁর যোগদানে বিদ্যালয়ের শিক্ষার মান ও প্রশাসনিক গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে অনেকেই আশা করছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।