জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দামুড়হুদায় জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে দামুড়হুদায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেল ৫টায় উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দামুড়হুদা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দামুড়হুদা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।
সমাবেশে উপজেলা জামায়াত ইসলামীর আমীর মোঃ নায়েব আলী সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর ও সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল বাশার ও রফিকুল ইসলাম জিয়া, মাজলিসুল মুফাসসিরিনের জেলা সভাপতি মাওলানা আবুজার গিফারী, দর্শনা পৌর জামায়াতের আমীর শাহিকুল আলম অপু, দামুড়হুদা ইউনিয়ন আমীর মাওলানা আবুল কাশেম জিহাদী, হাউলী ইউনিয়ন আমীর ওবায়দুল হক, নাটুদাহ ইউনিয়ন আমীর শামসুজ্জোহা, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আমীর হাফেজ শহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রশিদ ফটিক, নতিপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর মঞ্জুরুল হক লাভলু, জুড়ানপুর ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার সুলতান কবির, দামুড়হুদা উপজেলা যুব-বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, অফিস সম্পাদক ইখতিয়ার, উপজেলা নেতা মাওলানা আব্দুল গফুর ও মাওলানা আব্দুস সাত্তারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটোন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা বাস্তবায়নের জন্য গণভোটের রায় কার্যকর, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। এ দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।