স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় আসন্ন ‘জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষে খেলোয়াড়দের প্রস্তুতি ও অনুশীলন ম্যাচ অব্যাহত রয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলোর মধ্যে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
গতকাল শনিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে প্রস্তুতি ও অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল এবং চুয়াডাঙ্গা পৌরসভা দল। মাঠে খেলোয়াড়দের এই প্রস্তুতি দেখতে স্থানীয় সাবেক কৃতি ফুটবলার এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
অনুশীলন ম্যাচ চলাকালীন মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সহ-সভাপতি রেজাউল হক জোয়ারদার রেজা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোষাধ্যক্ষ আশাবুল হক আশা, চুয়াডাঙ্গা জেলা দলের সাবেক গোলরক্ষক আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইমরান মহালদার রিন্টু, চুয়াডাঙ্গা পৌরসভার কর পরিদর্শক জাহাঙ্গীর আলম, সাবেক কৃতি ফুটবলার মিজানুর রহমান মানিক, সাবেক ফুটবলার বাবু মুন্সি, নাজমুল হক শান্তি, মিলন বিশ্বাস, তরিকুল ইসলাম তরু, আশাদুল, সোহেল রানা, সুমন, ফরহাদ, বিঞ্জু, রবি, বিপুলসহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা।
সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসক গোল্ডকাপে ভালো ফলাফল করার লক্ষ্যেই দলগুলো নিয়মিত অনুশীলন ও নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।
চুয়াডাঙ্গায় ডিসি গোল্ডকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি সদর উপজেলা ও পৌরসভা একাদশ



