বদরগঞ্জ জুনিয়র ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে ইমরান একাদশ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার
বদরগঞ্জ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত বদরগঞ্জ জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।  নির্ধারিত সময়ে খেলাটি অমিমাংসিত থাকায় শেষ পর্যন্ত টাইব্রেকারে ‘রনি একাদশ’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘ইমরান একাদশ’।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের  দুই সেরা দল রনি একাদশ এবং ইমরান একাদশ। ইমরান একাদশের হয়ে মাঠে লড়েছেন ইমরান, রূপম, রেজুয়ান, আশিক, নয়ন, সাবিত, জোবায়ের ও সিয়াম। অন্যদিকে রনি একাদশের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন রনি, ফাহিম, জিহাদ, মাফিজুল, মনিরুল ও ছোট সিয়াম।
খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টাআক্রমণের মাধ্যমে দর্শকদের মাতুয়ারা করে রাখে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো পক্ষই গোল করতে না পারায় ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে দারুণ নৈপুণ্য দেখিয়ে জয় ছিনিয়ে নেয় ইমরান একাদশ। ইমরান একাদশের শরিফ হোসেন তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা (ম্যান অফ দ্যা ম্যাচ) নির্বাচিত হন।
খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো: রিমন মন্ডল ও সহ-সভাপতি ইয়াছিন আরাফাত।
এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মমিন মহাইমিন, অর্থ সম্পাদক অনিকেত ইমন এবং প্রচার সম্পাদক সাকিব আহমেদ,সদস্য এনামুল হক, সাইদুর রহমান, ওয়াসেল আলী, নাঈম হাসান, রবিন ও রাশেদ প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।