আলমডাঙ্গা অফিস
তরুণ প্রজন্মের প্রতিভা অন্বেষণ এবং ক্রীড়াঙ্গনকে বেগবান করার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ জাতীয় পর্যায়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার জন্য বয়ে এলো গর্বের খবর। জাতীয় পর্যায়ের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করে উশু বিভাগে রৌপ্য পদক অর্জন করেছেন আলমডাঙ্গার এই কৃতি সন্তান।
আলমডাঙ্গার স্বয়ম্ভর ক্রীড়া কুঠির সদস্যের এই অসাধারণ সাফল্য তার এবং তার কোচের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং খেলার প্রতি গভীর ভালোবাসা তাকে জাতীয় মঞ্চে এই গৌরবময় সাফল্য এনে দিয়েছে। এর আগে সে জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আমেনা বেগম এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে তাকে রৌপ্য পদক পরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয় বরং ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় অনুপ্রেরণা।
তারা বলেন, ভবিষ্যতে তিনি আরও বড় সাফল্য অর্জন করবেন এবং দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবেন, এই কামনা করি। আমরা তার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ জাতীয় পর্যায়ে রৌপ্য জিতলেন আলমডাঙ্গার রাকিব



