স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচে গতকাল মুখোমুখি হয় চুয়াডাঙ্গা পৌরসভা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা দল| গতকাল শনিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত এ প্রস্তুতি ম্যাচ|
প্রথমার্ধে চুয়াডাঙ্গা পৌরসভা ও সদর উপজেলা দলের খেলা গোলশূন্য ছিলো| দ্বিতীয়ার্ধের শুরুতে চুয়াডাঙ্গা পৌরসভা ৫মিনিটের ব্যবধানে ২টি গোল করে এগিয়ে যায়| এরপর দ্বিতীয়ার্ধের শেষ ১০মিনিটে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল কামব্যাক করে পরপর ২ গোল করে সমতা ফেরায়| খেলার শেষবাঁশি বাজা পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় প্রস্ততিমুলক ম্যাচটি ড্র-হয়|
প্রস্তুতি ম্যাচ শুরুর আগে দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইমরান মহলদার রিন্টু, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা কেএম আব্দুস সবুর, সদর থানা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান মিশর, সাবেক ফুটবলার ও সদর উপজেলা দলের কোচ বাবু মুন্সী, সাবেক ফুটবলার তরিকুল ইসলাম তরু, হামিদুর রহমান বাবু, আসাদুল হক আশা, মিলন বিশ্বাস, সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় রোকনুজ্জামান, মুরাদ ফেরদৌস,মহন বিশ্বাস ফরহাদ হোসেন,সুমন,মদন কুমার প্রমুখ| প্রস্তুতিমূলক ম্যাচটির মাধ্যমে নকআউট ভিত্তিক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য পৌরসভা ও সদর উপজেলা দলের বাছাই পর্বের কাজটি অনেকটা এগিয়ে থাকলো বলে জানিয়েছেন দু-দলের কর্মকর্তারা|
উল্লেখ্য আগামী শুক্রবার থেকে চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে| এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে এক লাখ টাকা এবং রানার আপ দলকে দেওয়া হবে ৭০ হাজার টাকা| গত ২২ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রস্তুতি সভায় বড় অংকের এ প্রাইজ মানির ঘোষণা দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার| প্রস্তুতি ম্যাচটি পরিচালনা করেন শফিকুন্নবী রিয়ান এবং ধারাভাষ্য প্রদান করেন ইসলাম রকিব|
চুয়াডাঙ্গায় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত পৌরসভা ও সদর উপেজলা দলের ম্যাচটি ২-২ গোলে ড্র



