স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর রুকনদের (সদস্য) দ্বিতীয় ব্যাচের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে| গতকাল শনিবার সকাল ৯টা থেকে বেগনগর কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়| জেলা জামায়াতের আমীর ও মো. রুহুল আমিন এমপি শিক্ষা শিবিরের সভাপতিত্ব করেন|
জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারসুল কুরআন পেশ করেন মেহেরপুর জেলা জামায়াতের আমির ও স্থানীয় সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান|
তিনি পবিত্র কুরআনের আলোকে ব্যক্তি ও সমাজ গঠনে ইসলামী আদর্শের গুরুত্ব তুলে ধরে বলেন, পৃথিবীতে এমন কোনো নবী আসেননি যাঁদের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়নি| আল্লাহ তা’য়ালা মুমিনদের ঈমানের গভীরতা যাচাই করতে বিভিন্ন বিপদ ও পরীক্ষার মাধ্যমে সত্যবাদী ও মিথ্যাবাদীদের আলাদা করেন|
তিনি আরও বলেন, নবীদের মতো আমাদের নেতৃবৃন্দকেও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে| আমাদের শীর্ষ ৫ জন নেতাকে বিনা বিচারে হত্যা করা হয়েছে এবং ইসলামী ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মীকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে| মেহেরপুরের জনপ্রিয় জামায়াত নেতা তারিককেও তথাকথিত ক্রসফায়ারে হত্যা করা হয়|
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান এবং জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান|
সভাপতির বক্তব্যে মো. রুহুল আমিন এমপি সংগঠনের শৃঙ্খলা ও দায়িত্ববোধের ওপর জোর দিয়ে বলেন, ইসলামী আন্দোলন নীতির ওপর চলে| সংগঠনে মতের পার্থক্য থাকতে পারে, তবে দলকে সঠিক পথে পরিচালনার জন্য অর্পিত সিদ্ধান্ত মেনে নেওয়া আবশ্যক| যারা তা মানেন না, তারা এখনো ইসলামী আন্দোলন অনুধাবন করতে পারেননি| তিনি কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, একজন রুকনের মৌলিক দায়িত্ব হলো নিয়মিত কুরআনের আলোকে জীবন গঠন করা এবং মানুষকে আল্লাহর পথে আহ্বান জানানো| একজন মুসলমান শপথের শর্ত ভঙ্গ করলে তার ঈমানী ভিত্তি দুর্বল হয়ে পড়ে| তিনি নিয়মিত সালাত আদায়, তাওবা-ইসতিগফার, অধ্যয়ন বৃদ্ধি, পরিবারকে সময় দেওয়া, প্রতিবেশীর হক আদায় এবং হালাল উপার্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন| আমাদের সন্তানরা যেন মাদকের দিকে ঝুঁকে না পড়ে সেদিকে দৃষ্টি দেওয়া পিতা-মাতার ˆনতিক দায়িত্ব |
শিক্ষা শিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন এবং জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান, মাওলানা ইসরাইল হোসেন ও মাওলানা মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ| দিনব্যাপী এই শিক্ষা শিবিরে মোট ১৪৫ জন রুকন অংশগ্রহণ করেন|
চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর রুকনদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত



