স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার সাতগাড়ি মদিনাতুল উলুম হিফজ মাদরাসা ও এতিমখানায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সবক প্রদান এবং ১ম সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে| গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সাতগাড়ির মদিনাতুল উলুম হিফজ মাদ্রাসা ও এতিমখানায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়|
মাদরাসা কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন| মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন অর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ আবুল কালাম আজাদ| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতগাড়ী মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম ও চুয়াডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান|
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন হিফজ বিভাগের শিক্ষার্থী রাশিদুল ইসলাম| এরপর শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার অংশ হিসেবে জানাজার নামাজের তালিম প্রদান করেন চুয়াডাঙ্গার শিক্ষার্থী মোঃ জিহাদ হোসেন|
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, আমাদের এই মাদ্রাসা যখন প্রতিষ্টিত করি তখন ১টা বাচ্চা নিয়ে শুরু করি| এখন আলহামদুলিল্লা আমাদের মাদ্রাসাই অনেক শিক্ষার্থী| সুন্দর পরিবেশে এই মাদ্রাসাটি পরিচালনা করা হচ্ছে| অনেক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা এখানে শিক্ষার্থীদের পড়ানো হয়| আরবি পড়ার পাশাপাশি বাংলা ইংরেজি পড়ার সুবিধা এখানে রয়েছে| সকল শিক্ষকের প্রতি অনুরোধ রাখবো সকল শিক্ষার্থীকে আগে ভালো মানুষ ˆতরি করবেন| একটি শিশু ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারলেই সমাজে এবং রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করতে পারবে| এই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেই প্রতিটি শিশু রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করুক এই আশাবাদ ব্যক্ত করছি|
পরে গত ২৩ জুলাই অনুষ্ঠিত ১ম সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে হেফজ, বড় নাজেরা, ছোট নাজেরা ও কায়দা এই ৪টি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ১২ জন কৃতি শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়| কৃতি শিক্ষার্থীরা হলেন, হিফজ বিভাগের বায়জিদ বোস্তামি, সাজিম হোসেন ও জুবায়ের রহমান| বড় নাজেরা বিভাগের নিরব, তাসিম ও আব্দুল্লাহ| ছোট নাজেরা বিভাগের আদম, শাফিন ও সাকিব| কায়দা বিভাগের আবু বক্কর, আব্দুল্লাহ হাসান রাব্বি ও হাদিসুর রহমান|
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন পরীক্ষার বিচারক হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম, মাদরাসার শিক্ষক হাফেজ রিমুল হাসান, হাফেজ হযরত আলী, বাংলা শিক্ষক হাফেজ আমীর হামজা, এলাকার সম্মানিত ব্যক্তিত্ব জামাল উদ্দীন, মাদরাসা কমিটির সহ-সভাপতি আব্দুল হালিম, ক্যাশিয়ার শামসুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী আকমল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ| অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য এবং মাদরাসার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে খাস দোয়া মোনাজাত করা হয়|
সাতগাড়ি মদিনাতুল উলুম মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত



