হিজলগাড়ী প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী বাজারে স্কুল রোডে মের্সাস সুমন মুদি এ্যান্ড ভ্যারাইটিজ স্টোরের সার্টার ভেঙ্গে নগত প্রায় ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে|
মুদি স্টোরে ¯^ত্বাধিকারীরা সুমন জানান, আমি প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে যায়| আজ (গতকাল শনিবার) সকাল ৮টার দিকে দোকানে তালা খুলতে গিয়ে দেখি দোকানের সামনের সার্টার ভাঙ্গা| ড্রয়ারে তালা ভাঙ্গা| ড্রয়ারে প্রায় ৫০ হাজার টাকা ছিলো সে টাকাগুলো চোরেরা নিয়ে গেছে| বাজারে নাইটগার্ড ও পুলিশ ক্যাম্প থাকার পরও একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে|
এদিকে পুলিশ জানান সড়কের সিসিটিভি ফুটেছ দেখে চোর সনাক্ত করা চেষ্টা চলছে|
হিজলগাড়ী বাজারে দোকানের সার্টার ভেঙ্গে দুঃসাহসিক চুরি



