আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা মডেল মসজিদের দীর্ঘদিন ধরে অচল থাকা জেনারেটর (পাওয়ার কার) পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল| শনিবার দুপুর ১২টার দিকে তিনি মসজিদ পরিদর্শন করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন| পরিদর্শনকালে বিদ্যুৎ বিভ্রাটের সময় যাতে মসজিদের নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম ব্যাহত না হয়, সে লক্ষ্যে অচল জেনারেটরটি দ্রুত সচল করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি|
এ সময় এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে আগত মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদতের পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার| মডেল মসজিদের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে|
স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী মডেল মসজিদের অচল জেনারেটর দ্রুত সচল করার উদ্যোগকে ¯^াগত জানিয়েছেন| তাদের আশা, জেনারেটরটি চালু হলে বিদ্যুৎ বিভ্রাটের সময়ও মসজিদের নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম ¯^াভাবিকভাবে পরিচালিত হবে|
আলমডাঙ্গা মডেল মসজিদের অচল জেনারেটর মেরামতের নির্দেশ দিলেন এমপি মাসুদ পারভেজ রাসেল



