দর্শনা অফিস
দর্শনায় স্কফ সিরাফসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার সন্ধা ছয়টার দিকে দর্শনা আকন্দবাড়িয়া গাঙপাড়া থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দয়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধা ছয়টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের তত্বাবধানে থানার এসআই মোল্যা আরিফুল ইসলামস সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামের গাংপাড়ায়। এসময় সিরাজুল ইসলামের বসত বাড়ীর সামনে মাটির রাস্তার উপর হতে ১২ হাজার টাকা মূল্যের আমদানী নিষিদ্ধ নেশাজাত দ্রব্য ভারতীয় ৬পিচ স্কফ সিরাপসহ মেহেরনুর খাতুন(৪৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নারী আকন্দবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। পরে আসামীকে জামিন না মুঞ্জর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দর্শনায় স্কফ সিরাফসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার



