স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও ঐক্য পরিষদ দুই দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে| গতকাল বৃহষ্পতিবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে তারা|
মানববন্ধন শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়|
এসময় বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আইজদ্দিন মিয়া, সাধারন সম্পাদক কলম আলি, কলেজ শাখার পোষ্ট মাস্টার মিলি খাতুন, নাজমুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ নেতারা বক্তব্য রাখেন|
অবস্থান ধর্মঘট কর্মসূচীতে তারা দুইটা দাবি পেশ করেন প্রথমত বেতন ভাতা বৃদ্ধি এবং দ্বিতীয়ত বিভাগীয় কর্মচারী হিসেবে ¯^ীকৃতি প্রদান| এ সময় বক্তারা জানান, যুগের পর যুগ অবহেলিত ডাক বিভাগের কর্মচারীরা| সামান্য যে বেতন পান তা দিয়ে বর্তমান বাজারে কোনোভাবেই সংসার চালানো সম্ভব নয় এবং সেই সাথে তাদের বিভাগীয় কর্মচারী হিসেবে ¯^ীকৃতি প্রদান করার জন্য জোর দাবি জানান|
অনেক কর্মচারী বছরের পর বছর মানুষের কাছে ভালোমন্দের খবর পৌঁছে দিলেও তারা ব্যক্তিজীবনে মানবেতর দিন পার করছেন|
বক্তারা বলেন, সরকার আসে-সরকার যায় ভাগ্য বদলায় না তাদের| তাই এবার তারা আন্দোলনে নেমেছেন| তারা সরকারের কাছে বেতন ভাতা বৃদ্ধি ও পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে ¯^ীকৃতির দাবি জানান|
চুয়াডাঙ্গায় দুই দফা দাবিতে ডাকঘর কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান



