স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে আসামীবিহীন ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক ৪টি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
৫৮-বিজিবি জানায় গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/১-এস এর নিকট মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১০টার দিকে উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/এমপি এর নিকট মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে গতকাল রবিবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে মহেশপুর উপজেলার মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২/৭-আর এর কাছে বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন একই সীমান্তের পিলার নং ৫২/৭-আর এর নিকট মাটিলা মাঠপাড়া গ্রামে নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ১ হাজার ৮৩০ পিস ঔষধ উদ্ধার করা হয়।
জীবননগর সীমান্তে আসামীবিহীন ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার



