আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ১টি সুইচ গিয়ার চাকু এবং ১১পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত শনিবার রাতে আলমডাঙ্গা থানার ভোগাইল বগাদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আসমানখালী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) আব্দুস সবুর সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন ভোগাইল বগাদী গ্রামে হাসান আলী বিশ^াস (৩৫) কে বাড়ির সামনে অভিযান চালানো হয়। এসময় তাঁর কাছ থেকে ১০ ইঞ্চি লম্বা একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু (ড্যাগার) এবং ১১ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। হাসান আলী বিশ^াস ভোগাইল বগাদী গ্রামের বাদল বিশ্বাসের ছেলে।
আলমডাঙ্গা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার এক



