স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা দিয়েছে ম্যাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে। শনিবার বিকালে চুয়াডাঙ্গা শহরের টিএন্ডটি মোড় সংলগ্ন কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।
ম্যাপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এর চেয়ারম্যান মো: ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও ম্যাপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এর নির্বাহী সদস্য হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, সাধারণ সম্পাদক মুন্সি শহিদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে শরীফুজ্জামান শরীফকে ক্রেস্ট উপহার দেয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা দিয়েছে ম্যাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন



