মেহেরপুর অফিস
রোপা আমন এবং বসতবাড়িতে সবজি আবাদ বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে গাংনী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে চলতি মৌসুমে উপজেলার ২ হাজার ৮০০ জন কৃষকের প্রত্যেকের জন্য ৫ কেজি ধান বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি সার প্রদান করা হয়। এসময় ৩ হাজার কৃষকের প্রত্যেকের জন্য ৩০০ গ্রাম সবজি (কলমি শাক, লাউ, চাল কুমড়া, পুইশাক, বেগুন, শসা, মিষ্টি কুমড়া) বীজ, ডিএপি ১৫ কেজি, এমওপি ১৫ কেজি সার প্রদান করা হয়।
গাংনী উপজলো নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইনসহ কৃষি কর্মকর্তা, প্রণোদনাভুক্ত কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
গাংনীতে ৫ হাজার ৮শত কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ



