স্টাফ রিপোর্টার
অতি বর্ষণে ভেমরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া পরিবারের পাশে দাঁড়ালো চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। শনিবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো শরীফুজ্জামান শরীফ নিজ হাতে অসহায় মানুষের কাছে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দেন।
গত শুক্রবার দিনব্যাপী ভারী বর্ষণে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। শহরের পৌর এলাকার ভীমরুল্লাহ জেলখানা পাড়ার বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়ে। এলাকার ৩০টি পরিবারের ১৩৫ জন সদস্য শুক্রবার বিকালে আশ্রয় নেয় ভেমরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। বিষয়টি জানতে পেরে জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ দলীয় নেতা কর্মিদের সাথে নিয়ে ৩০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবন, পিয়াজ, রসুন প্রদান করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে তারা আনন্দে আত্নহারা হয়ে পড়েন। এদিকে গতকাল রাতে আশ্রয় নেয়া মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা জাসাস সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মহিলা দলের সাংগাঠনিক সম্পাদক নাসরীন পারভীন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর বিএনপির ১ নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল করিম, যুগ্ম সম্পাদক লাল্টু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হ্যাপি, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ প্রমুখ।
অতি বর্ষণে ভেমরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া পরিবারের পাশে দাঁড়ালো চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ



