টানা বর্ষণে ভিমরুল্লা গ্রামের ২৭ পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়, প্রশাসনের শুকনা খাবার বিতরণ  

স্টাফ রিপোর্টার
টানা বর্ষণে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা গ্রামের ২৭ পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। গতকাল শুক্রবার ভোর থেকে টানা বর্ষণে ভিমরুল্লাহ জেলখান সংলগ্ন পাড়ার ২৭টি পরিবারের ১১৮ জন নারী-পুরুষ ও শিশু বাড়িতে জলবন্ধতায় আটকা পড়েন। পরে বিকালে তারা ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়।
খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী ও উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র ও  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিদ্যালয়ে অবস্থানরত পরিবারগুলোর  সাথে তারা কথা বলেন। পরে উপজেলা প্রশাসনের তরফ থেকে তাদের তাৎক্ষনিকভাবে ৫ প্যাকেট শুকনো খাবার (প্রতিটিতে ১০ কেজি চালসহ অন্যন্য প্রয়োজনীয় শুকনো খাবার রয়েছে), নগদ ৪ হাজার টাকা,  ১০ কেজি চিড়া ও  ২৭ টি কম্বল প্রদান করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।