বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যসের কার্যনির্বাহী কমিটি গঠন সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মনোনীত

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যসের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসাবে মনোনীত হয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। গত ২ জুলাই কমিটি গঠন করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনোনিত হয়েছেন ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম ও  সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। নবনির্বাচিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। নতুন এ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।  
চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিশ্বাস করে, নবগঠিত এ কমিটি বাংলাদেশ পুলিশ সার্ভিসের পেশাগত উৎকর্ষ সাধন, সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।