দর্শনায় মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

দর্শনা অফিস
দর্শনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ রাজু নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে সামারি ট্রাইলে ১ বছর সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
পুলিশ জানায়, গত রবিবার রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের তত্বাবধানে থানার এসআই তৌহিদুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দর্শনা থানা এলাকায়। অভিযানে ৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রাজু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাজু দর্শনা পৌরসভাধীন দঃচাঁদপুর গ্রামের সিএ্যান্ডবি পাড়ার নাসির উদ্দিনের ছেলে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্বে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করলে বিজ্ঞ আদালত আসামী মোঃ রাজু (২৬) কে ১ বছরের কারাদন্ড অনাদায়ে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।