ডিঙ্গেদহ বাজারের পল্লী চিকিৎসক এম এ বারী ইন্তেকাল

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের সুপরিচিত পল্লী চিকিৎসক ডাঃ এম এ বারী (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার বিকেল ৩টার সময় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডিঙ্গেদহ বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা দিয়ে সুনাম অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।