জীবননগর অফিস
জীবননগরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান এবং শীতকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে| বুধবার সকাল ১০টায় জীবননগর উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন| এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ˆসয়দ আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা সমবায় অফিসার নূর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও কৃষকরা|
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম বলেন, কৃষিই দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি| কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে| এ ধরনের সহায়তা কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে| সঠিকভাবে এসব উপকরণ ব্যবহার করা হলে কৃষকরা অধিক ফলন পাবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে| কৃষকদের যেকোনো পরামর্শ ও সহযোগিতার জন্য কৃষি বিভাগ সবসময় পাশে থাকবে|
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত কৃষকদের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ, ডিএপি ও এমওপি সার এবং শীতকালীন পেঁয়াজের বীজ বিতরণ করা হয়| কৃষকরা সরকারের এ উদ্যোগকে ¯^াগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন|
জীবননগরে কৃষি প্রণোদনা আওতায় বীজ-সার বিতরণ



