চুয়াডাঙ্গায় ইজিবাইকের চার্জিং তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিশা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে| বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে| নিহত তানিশা নবীনগর গ্রামের শাহিন আলীর কন্যা|
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় একটি চার্জে থাকা ইজিবাইকের বিদ্যুৎ সংযোগের তারে স্পর্শ করলে তানিশা বিদ্যুৎস্পৃষ্ট হয়| চার্জিং লাইনে আগে থেকেই বিদ্যুৎ লিকেজ ছিল বলে জানা গেছে|
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন|
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি| এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।