জীবননগর হাসপাতালে দিনে-দুপুরে চুরি, রোগীর ব্যাগ থেকে উধাও ৩৪ হাজার টাকা

জীবননগর অফিস
জীবননগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুই রোগীর ব্যাগ থেকে মোট ৩৪ হাজার টাকা ও তিনটি আইডি কার্ড চুরির ঘটনা ঘটেছে| গতকার বুধবার দুপুর ১২টার দিকে হাসপাতালের অভ্যন্তরে এ ঘটনা ঘটে| ভুক্তভোগীদের অভিযোগ, চিকিৎসকের সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় সংঘবদ্ধ চোরচক্র তাদের ব্যাগের চেইন খুলে কৌশলে টাকা হাতিয়ে নেয়|
জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী রাশেদা বেগম (৬০) চিকিৎসা নিতে হাসপাতালে আসেন| টিকিট কেটে চিকিৎসকের সিরিয়ালে দাঁড়ানোর পর ডাক্তার দেখিয়ে বের হয়ে তিনি দেখতে পান, তার মেয়েকে দেওয়ার জন্য হাতব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও তিনটি আইডি কার্ড নেই| বিষয়টি বুঝতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন|
একই দিনে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা নাসরিন খাতুন (২৮) চিকিৎসার পাশাপাশি সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সঙ্গে ১৯ হাজার টাকা নিয়ে হাসপাতালে আসেন| চিকিৎসকের সিরিয়ালে দাঁড়িয়ে থাকার সময় তার ব্যাগের চেইন খুলে একই কায়দায় চোরেরা সব টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি|
জীবননগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা আক্তার রুনা বলেন, দুই দিন আগেও চোরচক্রের সদস্যরা হাসপাতাল থেকে দুইজন চিকিৎসকের মোবাইল ফোন ও একটি মানিব্যাগ চুরি করে নিয়ে গেছে| এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে| আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক|
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি| হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর শনাক্তের চেষ্টা চলছে| এছাড়াও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।