মেহেরপুর অফিস
পিইডিপি-৪ এর আওতায় মেহেরপুরের গাংনীর পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লকের নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে| সিমেন্ট, খোয়া ও বালু ব্যবহারের ফলে ইতোমধ্যে ওয়াশব্লকের ছাদের কিছু অংশ ধ্বসে পড়েছে| এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে| গতকাল বুধবার সকালে এই ছাদ ধ্বসের ঘটনা ঘটে| বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানিয়েছেন জন¯^াস্থ্য প্রকৌশল অধিদপ্তর|
জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে ১৬ লাখ ৮৮ হাজার ১৩৪ টাকা ব্যায়ে জন¯^াস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লকের নির্মাণ কাজে টেন্ডার আহবান করা হয়| কাজ পান চুয়াডাঙ্গার ঠিকাদারী প্রতিষ্ঠান জাকাউল্লাহ এন্টারপ্রাইজ| কাজের শুরু থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের বালু সিমেন্ট ও ইট ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা| সেময় থেকে সিডিউলে দেওয়া নিয়মানুযায়ি কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রধান শিক্ষককে জানালেও তারা বিষয়টি আমলে নেননি| ফলে ঢালাই দেওয়া ছাদের কিছু অংশ ধ্বসে পড়েছে|
পাকুড়িয়া গ্রামের মিজানুর রহমান টিটু আহমেদ ও জিয়াউর রহমান জানান, কাজের শুরুতেই নিম্নমানের ইট ও লোকাল বালু ব্যবহার শুরু করেন ঠিকাদারী প্রতিষ্ঠান| সেসময় প্রধান শিক্ষককে অবহিত করা হয়| ঠিকাদারী প্রতিষ্ঠানকেও জানানো হলে তারা বিষয়টি আমলে নেন নি| ছুটির দিনেও শ্রমিকরা কাজ করেন| জন¯^াস্থ্য প্রকৌশল অফিসের কোন লোকজনকেও পাওয়া যায় না| এখনই ছাদ ভেঙ্গে পড়ছে| কিছুদিন পর গোটা ওয়াশব্লক ভেঙ্গে পড়লে অনেক শিশু শিক্ষার্থীর অকাল মৃত্যু ঘটবে| জন¯^াস্থ্য প্রকৌশলী, প্রধান শিক্ষক ও ঠিকাদারী প্রতিষ্ঠানের যোগ সাজসে এমন নিম্নমানের কাজ চলছে|
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপালী খাতুন নিজেকে নির্দোষ দাবী করে জানান, নিম্নমানের কাজের বিষয়ে তিনি জন¯^াস্থ্য প্রকৌশলীকে মৌখিকভাবে জানিয়েছেন| তবে তিনি কোন কার্যকরী ব্যবস্থা নেননি| ছাদ করার পর সার্টার খোলার সময় ছাদের কিছু অংশ ভেঙ্গে পড়েছে| এটি এখন ঝুকিপুর্ণ| তিনি বিষয়টি লিখিতভাবে জানাবেন বলে জানিয়েছেন|
উপজেলা জন¯^াস্থ্য প্রকৌশলী মাসুম বিল্লাহ জানান, ছাদ ঢালাইয়ের সময় সংশ্লিষ্ঠ অফিসকে জানাতে হয়| অথচ ঠিকাদারী প্রতিষ্ঠান কোন রকম অবহিত না করেই কাজ করেছেন| ফলে এ ধরনের ঘটনা ঘটেছে| ঠিকাদারী প্রতিষ্ঠানকে নতুন করে কাজ করার জন্য বলা হবে| তবে নিম্নমানের কাজ হয়েছে বলেও তিনি ¯^ীকার করেছেন|
গাংনীতে ধ্বসে পড়লো প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ওয়াশব্লকের ছাদ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ



