জীবননগর অফিস
কার্যক্রম নিষিদ্ধ জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মোহাম্মদ তুহিন জীবননগর উপজেলার মিনহাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আসামীকে গতকাল সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জীবননগরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার



