গাংনী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরে ৫৩ কোটি বাজেট পেশ

মেহেরপুর অফিস
আয়ের সাথে ব্যয়ের সংগতি রেখে মেহেরপুরের গাংনী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরে ৫৩ কোটি ৩৮ লাখ ২৭ হাজার ৫২০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় পৌরসভার হল রুমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা  আনোয়ার হোসেন। বাজেটে উন্নয়ন খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে। যার ব্যায় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা।
বাজেট অধিবেশনে সম্ভাব্য আয় ও ব্যায়ের বিবরণ তুলে ধরেন পৌর সচিব প্রকৌশলী শামীম রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক  শামসুল আলম সোনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার একরামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান বাবলু, গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কলাম আজাদ স্বপন, বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক ব্যাক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উন্মুক্ত বাজেট অধিবেশনে বাজেটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশ্নের জবাব দেন পৌর সচিব প্রকৌশলী শামীম রেজা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।