চুয়াডাঙ্গায় ক্যাডেট এএসআই পদে নিয়োগে প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পুলিশে ‘সেবার ব্রতে চাকরি’ প্রত্যয়ে দক্ষ, যোগ্য ও স্মার্ট পুলিশ সদস্য গড়ে তোলার লক্ষ্যে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের মাঠ পর্যায়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে| গতকাল রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই অত্যন্ত সুশৃঙ্খল, ¯^চ্ছ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করা হয়|

জেলা পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, নতুন নিয়োগ নীতিমালা অনুসারে পরিচালিত এ পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশীদের শারীরিক যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়| নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান|

নিয়োগ কার্যক্রম চলাকালে প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ ¯^চ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত| কোনো ধরনের তদবির, সুপারিশ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই| যারা শারীরিক পরীক্ষাসহ অন্যান্য ধাপে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন, তারাই কেবল নিয়োগ পাবেন| তিনি আরও বলেন, যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হবে| তাই চাকরিপ্রত্যাশী এবং তাদের পরিবারের সদস্যদের কোনো প্রতারক বা দালালচক্রের প্রলোভনে না পড়ার জন্য সতর্ক থাকতে হবে| কেউ যদি নিয়োগের নামে অর্থ দাবি করে বা প্রভাব খাটানোর চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে|

জেলা পুলিশ জানিয়েছে, শারীরিক মাপ ও প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা আজ ২২ জুন ও আগামীকাল ২৩ জুন অনুষ্ঠিতব্য ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (পিইটি)-এ অংশগ্রহণ করবেন| এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা, সহনশীলতা ও কর্মদক্ষতা যাচাই করা হবে| নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে চাকরি প্রত্যাশীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে| অনেকেই জানিয়েছেন, ¯^চ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা তরুণদের মধ্যে আস্থা ˆতরি করেছে এবং বাংলাদেশ পুলিশে যোগদানের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে|

এসময় আরোও উপস্থিত ছিলেন, পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি এআইজি (ইকুইপমেন্ট) এএইচএম ইয়াদুল ইসলাম, নিয়োগ বোর্ডের সদস্য মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।