আলমডাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যশস্য (চাল) বিতরণ করেছে উপজেলা প্রশাসন| দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে পরিচালিত এ কর্মসূচির আওতায় ১৩৩ জনকে নগদ অর্থ এবং ৫০০ পরিবারকে চাল প্রদান করা হয়| রবিবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ| উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল|
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৩ জন উপকারভোগীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৩ লাখ ৯৯ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়| এছাড়া ৫০০ পরিবারের মাঝে ৩০ কেজি করে মোট ১৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়|
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে| ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে নিয়মিতভাবে নগদ অর্থ, খাদ্যশস্য ও অন্যান্য মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে| তিনি কোনো অসহায় মানুষ যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রশাসনকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান|
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ¯^চ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতার ভিত্তিতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে এ সহায়তা বিতরণ করা হয়েছে| ভবিষ্যতেও উপজেলা প্রশাসন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে|
এরছাড়াও অনুষ্ঠানে বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন| অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও খাদ্যশস্য তুলে দেন| এ সময় উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করেন|
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসন ও জরুরি সহায়তা নিশ্চিত করতে সারা দেশের ন্যায় আলমডাঙ্গা উপজেলাতেও নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করা হয়ে থাকে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।