গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ(৪০) কে গ্রেফতার করেছে পুলিশ| গত শনিবার র‌্যাব-১২-এর সহযোগিতায় ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করেন| গ্রেফতারকৃত মন্টু শাহ হাড়াভাঙ্গা গ্রামের পুরাতন পাড়ার ফজল আলীর ছেলে| নিহত তপন একই গ্রামের হিন্দু পাড়ার মজিবুর রহমানের ছেলে|
পুলিশ জানায়, মাদক সংক্রান্ত বিরোধের জেরে হাড়াভাঙ্গা গ্রামের হিন্দু পাড়ার মজিবর রহমানের ছেলে তপনকে হাড়াভাঙ্গা-কল্যাণপুর গ্রামের হাজীপাড়া এলাকার একটি পেঁপে বাগানে নিয়ে গুলি করে হত্যা করা হয়| ঘটনার পর ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ| তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার অন্যতম আসামি মন্টু শাহকে শনাক্ত করে র‌্যাব-১২-এর সহযোগিতায় ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করেন|
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম জানান, প্রাথমিক তদন্তে মাদক সংক্রান্ত বিরোধের জেরে তপনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা যায়| এ ঘটনায় নিহতের স্ত্রী রুপা খাতুন বাদী হয়ে গাংনী থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন| মামলা ন¤^র-২২, তারিখ: ২২/১২/২৫ ইং| এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রাখা হয়|
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, গ্রেফতারকৃত মন্টু শাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে| তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে| আদালত রিমান্ড মঞ্জুর করলে হত্যাকাণ্ড সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।