মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীর নওদা মটমুড়া গ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে হার্ডওয়্যার ব্যবসায়ীর দোকান| এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী| গত শনিবার দিবাগত গভীর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা হার্ডওয়্যার ব্যবসায়ী বজলুর রহমান বকুলের দোকানে আগুন লাগিয়ে দেয়| তিনি নওদা মটমুড়া গ্রামের নুর ইসলামের ছেলে|
ভুক্তভোগী বজলুর রহমান বকুল জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান| গতকাল রবিবার ভোরে স্থানীয়দের ফোন পেয়ে দোকানে এসে দেখেন ভেতরে আগুন জ্বলছে এবং ধোঁয়া বের হচ্ছে| পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়|
তিনি আরও জানান, দোকানে প্রায় ৬০০ বস্তা সিমেন্টসহ বিভিন্ন ধরনের হার্ডওয়্যার সামগ্রী ছিল| আগুনে অন্তত ৮ লাখ টাকার মালামাল পুড়ে যায়| সব মিলিয়ে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে| তবে কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে তিনি কোনো ধারণা দিতে পারেননি|
স্থানীয়রা বলেন, ব্যক্তিগত বিরোধ থাকলেও একজন ব্যবসায়ীর জীবিকার অবল¤^ন এভাবে ধ্বংস করা অত্যন্ত নিন্দনীয়| তারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান|
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সংবাদ পেয়ে কুমারীডাঙ্গা ক্যাম্প পুলিশের একটি টিম টনাস্থলে পাঠানো হয়েছে| এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|
গাংনীতে দুর্বৃত্তের আগুনে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি



