মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে জমি দখল, চাঁদাবাজি, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিএনপি কর্মী মজিদুল ইসলাম ও তার ভাই মহিরুল ইসলাম| শুক্রবার বেলা ১১টার দিকে গাড়াবাড়িয়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, স্থানীয় ব্যক্তি সাজ্জাদ হোসেন পলাশ প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, জমি দখলের চেষ্টা, চাঁদাবাজি, হামলা-মামলার হুমকি এবং সালিশের নামে অর্থ আদায়ের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছেন| তার এসব কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তারা|
সংবাদ সম্মেলনে মজিদুল ইসলাম জানান, প্রায় পাঁচ বছর আগে তিনি জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের কাছ থেকে সাড়ে ১৬ শতক জমি ক্রয় করেন| পরবর্তীতে ওই জমিতে বসতঘর নির্মাণ ও বিভিন্ন গাছপালা রোপণ করেন| জমির ˆবধ কাগজপত্র ও রেকর্ড থাকার পরও তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি|
তিনি আরও দাবি করেন, চাঁদা দিতে অ¯^ীকৃতি জানালে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে এবং জমি দখল করে নেয়| এতে তার প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন|
ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় তারা মেহেরপুর আদালতে মামলা দায়ের করেছেন| মামলার পর থেকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা| সংবাদ সম্মেলনে মজিদুল ইসলাম ও মহিরুল ইসলাম নিজেদের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন| তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন| তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি| অভিযোগের বিষয়ে তাদের মতামত জানা গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে|
গাংনীতে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন



