জীবননগর অফিস
জীবননগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে| গতকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জীবননগর বাজার এলাকার সার, বীজ, ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি অভিযান পরিচালনা করা হয়| অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান|
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, মূল্য তালিকা হালনাগাদ না রাখার অপরাধে আশরাফুল স্টোরের ¯^ত্বাধিকারী আশরাফুল হককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়| এছাড়া বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকায় জয়া বীজ ভান্ডারের মালিক আব্দুল হাকিমকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়|
অন্যদিকে, ˆবধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে এরিন চাউল ঘরের মালিক আব্দুল আলীমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়| সর্বোমোট তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়|
অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম| ভোক্তাদের ¯^ার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়|


