জীবননগরে গৃহবধূ পিংকী হত্যা মামলার আসামি প্রবাসী রাজন ঢাকায় গ্রেফতার

জীবননগর অফিস
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে চাঞ্চল্যকর গৃহবধূ ববিতা খাতুন ওরফে পিংকী (২৭) হত্যা মামলার প্রধান আসামি প্রবাসী রাজন হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ| ঘটনার প্রায় দুই মাস পর গতকাল বুধবার সকালে ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃত রাজন হোসেন ডুমুরিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে| তিনি ঘটনার দুই মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন| হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন| নিহত ববিতা খাতুন ওরফে পিংকী ছিলেন একই গ্রামের প্রান্তিক কৃষক সানোয়ার হোসেনের ¯^ামী-পরিত্যক্তা কন্যা এবং দুই সন্তানের জননী|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৮ এপ্রিল গভীর রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় পিংকীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়| পরিবারের সদস্যরা তাকে প্রথমে জীবননগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন| সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি পুলিশের কাছে জবানবন্দিতে রাজন হোসেনের নাম উল্লেখ করেন|
জবানবন্দিতে তিনি জানান, রাজন হোসেন তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন| সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করেন| পরে অবস্থার অবনতি হলে পিংকীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়| সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়|
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মিন্টু রহমান জানান, এ ঘটনায় নিহতের মামা আনোয়ার হোসেন বাদী হয়ে জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন| মামলার পর থেকেই রাজন পলাতক ছিলেন|
মামলার তদন্তকারী কর্মকর্তা পবিত্র কুমার জানান, আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ ও নজরদারি চালিয়ে আসছিল| গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় তিন দিন অবস্থান করে অভিযান চালিয়ে বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়|
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, রাজন হোসেন পিংকী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি| ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন| বুধবার সকালে ঢাকায় তাকে গ্রেফতার করা হয়েছে| জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়েছে| আসামি গ্রেফতারের খবরে নিহত পিংকীর পরিবারে ¯^স্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন| পরিবারের সদস্যরা দ্রুত বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।