গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ির জরিমানা

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীর আড়পাড়া বাজারের সার ডিলার খোরশেদ আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত| গতকাল বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এ দন্ড প্রদান করেন| দন্ডিত খোরশেদ আলম আড়পাড়া গ্রামের হাজি আয়নাল হকের ছেলে ও আরিফুল ইসলাম ট্রেডার্সের ¯^ত্ত্বাধিকারী|
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, খোরশেদ আলম একজন সাব ডিলার| মুল ডিলারের কাছ থেকে সার উত্তোলন করে তা কৃষকদের মাঝে বিতরণ না করে কৃত্তিম সংকট সৃষ্টি করেছেন| গতকাল বুধবার সে গাংনী থেকে সার উত্তোলন করে অন্যত্র মজুদ করার সময় স্থানীয়দের নজরে আসে| বিষয়টি কৃষি অফিসারকে জানানো হলে তিনি সরেজমিন পরিদর্শন করেন ও বিভিন্ন কাগজপত্র যাচাই করে নানা অসঙ্গতি পান|
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি ভ্রাম্যমান আদালতে কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯(৯) ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করেন| একই সময়ে অনুমোদন বিহীন কীটনাশক রাখায় কৃষি অফিস সমস্ত কীটনাশক জব্দ করেন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।