আন্দুলবাড়ীয়া প্রতিনিধি
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৪ ন¤^র ওয়ার্ডের পাঁকা বিলের মাঠে পুকুর খনন ও সংস্কারের নামে ফসলি জমির মাটি বিক্রির অভিযোগ উঠেছে| একটি প্রভাবশালী চক্র সিন্ডিকেট গড়ে তুলে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে| অভিযোগ রয়েছে, প্রতিদিন বিকেলের পর থেকে ভোর পর্যন্ত প্রায় ১৫টি ট্রাক্টরের মাধ্যমে মাটি পরিবহন করা হচ্ছে| বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে| তারা প্রশ্ন তুলেছেন, প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে দিন-রাত এ কার্যক্রম চলতে পারে|
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুন বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর কিছুদিন কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি আবারও মাটি কাটা ও পরিবহন শুরু হয়েছে|
গ্রামবাসীর অভিযোগ, মাটিভর্তি ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে এলাকায় তীব্র শব্দদূষণ সৃষ্টি হচ্ছে| এতে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন| পাশাপাশি ভারী যানবাহনের কারণে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে| পথচারী ও স্কুলগামী শিশুদের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেন তারা|
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, মাটি কাটার প্রতিবাদ করলে সংশ্লিষ্টদের কাছ থেকে হুমকি দেওয়া হচ্ছে| ফলে অনেকেই ভয়ে প্রকাশ্যে কথা বলতে চাইছেন না|
অভিযোগ অনুযায়ী, পাঁকা গ্রামের বিল মাঠে স্থানীয় ময়েজদ্দিনের জমি থেকে চুক্তিভিত্তিক মাটি কাটছেন একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাইফুল ইসলাম| তিনি এলাকায় একটি শক্তিশালী মাটি ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে|
এলাকাবাসি জানায়, বিভিন্ন ইটভাটা প্রতি ট্রাক্টর মাটি প্রায় ১ হাজার ২০০ টাকায় কিনছে| প্রতিটি ট্রাক্টর ˆদনিক গড়ে ২৫ গাড়ি মাটি বিক্রয় করে বলে জানাগিয়েছে|
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম রাসেলের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি|
আন্দুলবাড়ীয়ায় পুকুর খননের আড়ালে ফসলি জমির মাটি বিক্রির অভিযোগ অতিষ্ঠ এলাকাবাসী



