স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড: নওশের আলীর মৃত্যুতে কোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড: নওশের আলী (৭৮) এর মৃত্যুতে চুয়াডাঙ্গা জজ কোর্টের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে জাজশীপ ও ম্যাজিষ্ট্রেসীর সকল বিজ্ঞ বিচারকদের সমন্বয়ে, তাঁর এজলাস কক্ষে কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। বারের সিনিয়র আইনজীবী মাহাতাব হোসেনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) এর সঞ্চালনায় কোর্ট রেভারেন্স এ মরহুম অ্যাডভোকেট নওশের আলীর জীবন আলেখ্য পাঠ করেন জজ কোর্টের বিজ্ঞ পিপি ও বারের সভাপতি অ্যাড: মারুফ সারোয়ার বাবু।
এরপর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম, মরহুম অ্যাডভোকেট নওশের আলীর মৃত্যু তে শোক বার্তা সহ , মরহুমের জীবনের নানা দিক ও অবদান তুলে ধরে আলোচনা করেন। এই কোর্ট রেভারেন্স এর একটি কপি বাংলাদেশ বার কাউন্সিল বরাবর প্রেরণ করেন তিনি। কোর্টের রেওয়াজ অনুযায়ী মরহুমের আত্মার শান্তি কামনা করে ও তাঁর প্রতি সন্মান প্রদর্শন করে সকল আদালতের কার্যক্রম শুধুমাত্র ১৬ জুনের জন্য মুলতবি করা হয়। পরে বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন।
দুপুর ১২ টায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মরহুম অ্যাডভোকেট নওশের আলীর মৃত্যুতে আইনজীবী সমিতির নতুন ভবনের নীচতলার হলরুমে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বারের সিনিয়র আইনজীবী শাহ আলম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। মরহুমের জীবনের নানা অবদান তুলে ধরে স্মৃতি চারণ করেন বিজ্ঞ আইনজীবীগন। বারের সভাপতি অ্যাড: মারুফ সারোয়ার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল খালেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড এম এম শাজাহান মুকুল, অ্যাড: এস এম রফিউর রহমান, অ্যাড: সেলিম উদ্দিন খাঁন, অ্যাড: বজলুর রহমান, অ্যাড: রফিকুল আলম রান্টু, অ্যাড: সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাড: আকসিজুল ইসলাম রতন, অ্যাড: সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, অ্যাড: আসম আব্দুর রউফ, সাবেক সেক্রেটারি অ্যাড: ফজলে রাব্বী সাগর, অ্যাড: বদি উজ্জামান বদিল, মইনুদ্দিন মঈনুল, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড: নাজমুল হাসান লাভলু, আফজালুল হক আফজাল, অ্যাড রেজাউল হক -২, মনিবুল হাসান পলাশ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারের সেক্রেটারি অ্যাডভোকেট মানি খন্দকার। দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট আলহাজ্ব সেলিম উদ্দিন খাঁন।
চুয়াডাঙ্গায় অ্যাড. নওশের আলীর স্বরণে কোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত



