অবৈধভাবে ওএমএস এর চাল-আটা মজুদের অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজনকে দল থেকে বহিস্কার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক চিঠিতে সুজনকে দলের সকল পদ থেকে বহিস্কার করা হলো বলে জানানো হয়েছে।  
বহিস্কার আদেশ প্রসংগে চিঠিতে বলা হয়েছে,  চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে গত ১০ জুন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকারের অভিযানে খাদ্যদ্রব্য (ও.এম.এস. এর চাউল-আটা) অবৈধভাবে মজুদের কারণে তাকে ৫০ হাজার জরিমানা করে। এতে দলের সাংগঠনিক বিরোধী কর্মকান্ডের অংশ হিসেবে মনে করছি। গত ৫ দিন পূর্বে পৌর বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরেও জবাব না দেওয়ার কারণে চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদকসহ সকল পদ থেকে বহিস্কার করা হলো।
উল্লেখ থাকে যে, দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা সোহেল আহমেদ মালিক সুজনের সাথে যোগাযোগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।