দর্শনা অফিস
দর্শনা প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে আর্থিক অনুদান প্রদান করে প্রেসক্লাবের দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মশিউর রহমান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রেসক্লাব ভবন নির্মাণ তহবিলে অনুদানের অর্থ প্রদান করেন।
অনুদান প্রদানকালে মশিউর রহমান বলেন, দর্শনা প্রেসক্লাবের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে আমি সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি শক্তিশালী ও আধুনিক প্রেসক্লাব গড়ে উঠলে সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
এ সময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, নজরুল ইসলাম, ওয়াসিম রয়েল, সুকোমল চন্দ্র বাধন, আবিদ হাসান রিফাত, চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের জয়েন্ট সেক্রেটারি, বিএনপি নেতা আব্দুল হামিদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
দর্শনা প্রেসক্লাব ভবন নির্মাণে অনুদান, দাতা সদস্য হলেন বিএনপি নেতা মশিউর রহমান



