আলমডাঙ্গা সরকারি কলেজের বিদায়-বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ

আলমডাঙ্গা অফিস
আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আলমডাঙ্গা সরকারি কলেজের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিএনসিসির সদস্যরা প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ শরীফুজ্জামান শরীফকে গার্ড অব অনার প্রদান করে মঞ্চে নিয়ে যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শরীফুজ্জামান শরীফ বলেন, ফ্যাসিবাদী শাসনের নগ্ন নোংরামির আওতামুক্ত ছিল না দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। শিক্ষা প্রতিষ্ঠানগুলো একদিকে ছিল আওয়ামী লীগের নিয়োগ বাণিজ্যের উৎস, অন্যদিকে ছাত্রলীগের মাদকের আখড়া। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষাঙ্গন থেকে সকল অপকর্মের শিকড় উপড়ে ফেলা হবে। শিক্ষার উপযোগী পরিবেশ বজায় রাখার দায়িত্ব আপনাদের, আর সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার।
তিনি আরও বলেন, জেলার দ্বিতীয় বৃহত্তম কলেজ হওয়া সত্ত্বেও আলমডাঙ্গা সরকারি কলেজ উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে কলেজটির উন্নয়নের বিষয়গুলো বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার এবং সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এছাড়া বক্তব্য রাখেন আলমডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মুহিতুর রহমান এবং সহকারী অধ্যাপক আব্দুল মালেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও সামিউল ইসলাম সামি।
স্বাগত বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সভাপতি শাওন পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাকিব জীবন, সিনিয়র যুগ্ম সম্পাদক শাফায়েতুল ইসলাম আকাশ এবং সাংগঠনিক সম্পাদক আলিম হামজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল।
এসময় প্রধান অতিথি মোঃ শরীফুজ্জামান শরীফের পক্ষ থেকে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে বেলা ৩টা থেকে আলমডাঙ্গা কলাকেন্দ্রের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ ইকবাল হোসেন মিয়া।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।