স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মোবাইল শপ এপেলেক্স- নাফি টেলিকমের আয়োজনে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে| গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়কে প্রিন্স প্লাজার পূর্ব পাশে এ ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়| গত রোজার মাস যে সব ক্রেতা নাফি টেলিকম থেকে মোবাইল কিনেছে তাদেরকে দেয়া হয়েছিলো একটি করে কুপন| গতকাল এই কুপনের আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়| লটারীতে পুরস্কার ছিলো ১টি মোটরবাইক| ড্র শেষে একজন ভাগ্যবান লাভ করেছে মেগা পুরস্কার মোটরসাইকেল|
নাফি টেলিকমের ¯^ত্বাধিকারী মাইনুল হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক ¯^পন| অতিথি ছিলেন জেলা দোকান মালিক সমিতির আহবায়ক মনজুরুল আলম মালিক লার্জ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জাহিদুল হক, সদস্য প্রমুখ|
ড্রতে টিকিট ন¤^র ২৬৪৩ বিজয়ী হয়| এ ন¤^রের অধিকারী দামুড়হুদা উপজেলার দরবেশপুর গ্রামের মোখলেস| পেশায় একজন ভ্যানচালক| বিজয়ীর নাম ঘোষণার পর উপস্থিত দর্শক ও ক্রেতাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে| পওে মোখলেসের হাতে মোটরসাইকেল তুলে দেন অতিথিরা|
অনুষ্ঠানে নাফি টেলিকম ¯^ত্বাধিকারী মাইনুল হাসান রিপন গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ক্রেতাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে ভবিষ্যতে আরও আকর্ষণীয় অফারের আয়োজন করা হবে| আগামীকাল সোমবার বাংলাদেশ টেলিকমে র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে বলে তিনি জানান|



