মহেশপুর সীমান্ত থেকে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ রফিকুল ইসলাম নামে এক চোরাকারবারী আটক

স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত থেকে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ রফিকুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকাল পৌনে ৮ টার দিকে বিজিবির সদস্যরা পিস্তলসহ আসামীকে আটক করে।
মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল বুধবার সকাল পৌনে ৮টার দিকে বাঘাডাঙ্গা বিওপি’র একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬০/৪১-আর এর নিকট বাঘাডাঙ্গা বেনাপোড়া মাঠে মোঃ রফিকুল ইসলাম এর ঘাস ক্ষেতে অভিযান চালায়। এ সময় মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামসুল মন্ডলের ছেলে মোঃ রফিকুল ইসলামকে আটক করে।  পরে তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল (গধফব রহ টঝঅ) ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র এবং ম্যাগাজিন সহ আসামীকে মহেশপুর থানায় হস্তান্তর করা রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।