মেহেরপুর অফিস
মেহেরপুরে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনমুখী করতে হবে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তির মাধ্যমে উচ্চ আদালতের ওপর চাপ কমানো সম্ভব। তিনি গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে হবে। কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনগণমুখী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মেহেরপুরে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত



