জীবননগর অফিস
জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন ওয়ারেন্ট ভুক্ত ও ১ জন মাদক মামলার আসামী গ্রেফতার করেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার আন্দুলবাড়িয়া ও পৌর এলাকায় পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওয়ারেন্ট ভুক্ত আসামীরা হলেন, আন্দুলবাড়িয়া গ্রামের মৃত হবি মিয়ার ছেলে জলিল(৫৯) ও একই গ্রামের মৃত শামসুল শেখের ছেলে সুজ্জাত শেখ(৩৪)। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আসামী পৌর এলাকার হাসপাতাল পাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী রিনা সুলতানা(৪৫) কে গ্রেফতার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, জীবননগরে অপরাধ নির্মুল করতে নিয়মিত অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে গতরাতে ৩ আসামী গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আসামীদের কে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জীবননগর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেফতার



