আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নে এলজিইডির প্রকল্পের ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে রাস্তা

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলাধীন ভাংবাড়ীয়া ইউনিয়নে অবস্থিত জিকেআরআইডি প্রকল্পের আওতায় ওসঢ়ৎড়াবসবহঃ ড়ভ ইযধহমনৎরধ এঈ-এড়ৎঢ়ঁশঁৎ ারধ ঁঢ় ড়ভভরপব জড়ধফ চেইনেজ ১৪০০-২২৫০স টহফবৎ অষধসফধহমধ টঢ়ধুরষধ, উরংঃ ঈযঁধফধহমধ| রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মিত হচ্ছে| রাস্তাটির গুনগতমান অনেক ভাল| এই রাস্তাটির কাজ সম্পন্ন হলে এলাকার উন্নয়ন ও টেকসই যোগাযোগ ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে কাজ করবে| এই রাস্তাটি নিমার্ণের ফলে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরাšি^ত হবে| রাস্তাটি নিমার্ণের মাধ্যমে জনগণ সহজে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে সহজে পারবে|
কৃষিপণ্য ব্যবসায়িক মালামাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দ্রুত পরিবহন সম্ভব হওয়ায় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে| এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি সেবায় নিয়োজিত মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত হবে| স্থানীয় জনগন কাজটির মানের ব্যাপারে সন্তুষ্ট এবং প্রতিনিয়ত এলজিইডির উপজেলা প্রকৌশলী ইঞ্জিঃ তাওহীদ আহমেদ এর তদারকীতে বাস্তবায়িত হচ্ছে| উপজেলা প্রকৌশলী জানান, ৭৮ লাখ ৭৪ হাজার ৩৫২ টাকায় বাস্তবায়িত হচ্ছে| যা আগামী ৪ ডিসে¤^র তারিখের মধ্যে সমাপ্ত হবে| কাজটি সমাপ্ত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং গ্রামীন জনপদে উন্নয়নের ছোয়া লাগবে বলে মনে করছেন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।